সিভিল সার্জন কার্যালয় নরসিংদী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Civil Surgeon Office Narsingdi Job Circular 2026) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীন সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী এবং এর আওতাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতের ১১৯টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র নরসিংদী জেলার স্থায়ী নাগরিকগণ অনলাইনে csnarsingdi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা (Vacancy Breakdown & Eligibility Criteria):

১. কম্পিউটার অপারেটর (Computer Operator) – গ্রেড ১৩

  • পদ সংখ্যা: ০৩টি

  • বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

  • দক্ষতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

২. পরিসংখ্যানবিদ (Statistician) – গ্রেড ১৪

  • পদ সংখ্যা: ০৪টি

  • বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা।

৩. কোল্ড চেইন টেকনিশিয়ান (Cold Chain Technician) – গ্রেড ১৫

  • পদ সংখ্যা: ০১টি

  • বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC Vocational) পরীক্ষায় উত্তীর্ণ।

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ০৪টি

  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

  • অন্যান্য দক্ষতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের ন্যূনতম গতি।

৫. স্টোর কিপার (Store Keeper) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ০৫টি

  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে)।

৬. স্বাস্থ্য সহকারী (Health Assistant) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ৯৭টি

  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

  • শর্ত: প্রার্থীকে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড/ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৭. ড্রাইভার (Driver) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ০৪টি

  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণি পাস এবং হালকা গাড়ি চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স (অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার)।

৮. ল্যাবঃ এ্যাটেনডেন্ট (Lab Attendant) – গ্রেড ১৯

  • পদ সংখ্যা: ০১টি

  • বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা (Age Limit): ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদান (Application Fee & Process):

  • আবেদনের ওয়েবসাইট: http://csnarsingdi.teletalk.com.bd

  • আবেদন শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা

  • আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা

  • আবেদন ফি:

    • ১ থেকে ৭ নং পদের জন্য Teletalk সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা।

    • ৮ নং পদের জন্য মোট ৫৬/- টাকা।

    • অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদের ফি মোট ৫৬/- টাকা।

  • অনলাইন আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে ফি প্রদান করতে হবে।

টেলিটক SMS এর মাধ্যমে ফি দেওয়ার নিয়ম (Teletalk SMS Format):

  • ১ম SMS: CSNARSINGDI <Space> User ID লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

    • উদাহরণ: CSNARSINGDI ABCDEF

  • ২য় SMS: CSNARSINGDI <Space> YES <Space> PIN লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

    • উদাহরণ: CSNARSINGDI YES 12345678