বাংলাদেশ পর্যটন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BPC Job Circular 2026)

  • প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পর্যটন করপোরেশন (Bangladesh Parjatan Corporation)

  • মোট শূন্যপদ: ৫টি পদের জন্য ৫ জ

  • অনলাইন আবেদনের ওয়েবসাইট: https://parjatan.teletalk.com.bd

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ২৮ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা

  • আবেদনের শেষ তারিখ ও সময়: ২৭ অক্টোবর ২০২৬ বিকাল ৫:০০ টা

পদভিত্তিক যোগ্যতা ও বিবরণ (Vacancy Breakdown & Eligibility Criteria)

  • প্রোগ্রামার (Programmer - Grade-6): ১টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল: ৭১,০০০-১,৩৪,০০০ টাকা। Computer Science, CSE, EEE, বা ICT বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে Senior Computer Operator, Assistant Programmer, বা Assistant Maintenance Engineer হিসেবে অন্তত ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

  • সহকারী প্রোগ্রামার (Assistant Programmer - Grade-9): ১টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,۹০০ টাকা। CS, CSE, EEE, বা ICT বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি প্রয়োজন। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।

  • সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (Assistant Maintenance Engineer - Grade-9): ১টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা। শিক্ষাগত যোগ্যতা সহকারী প্রোগ্রামার পদের অনুরূপ। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।

  • মেডিকেল অফিসার (খণ্ডকালীন) (Medical Officer - Part-time): ১টি শূন্যপদ রয়েছে। মাসিক সম্মানী ভাতা ৪০,০০০ টাকা, সাথে ৫,০০০ টাকা নববর্ষ ভাতা এবং সম্মানীর ৫০% হারে বছরে ২টি উৎসব ভাতা প্রদান করা হবে। প্রার্থীকে MBBS ডিগ্রিসহ BMDC কর্তৃক নিবন্ধিত হতে হবে। কর্মঘণ্টা রবিবার হতে বৃহস্পতিবার সকাল ১০:০০ টা থেকে দুপুর ০২:০০ টা। প্রাথমিকভাবে চুক্তির মেয়াদ ২ বছর (নবায়নযোগ্য)। কর্মরত প্রার্থীদের NOC লাগবে এবং বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।

  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Shorthand Typist cum Computer Operator - Grade-14): ১টি শূন্যপদ রয়েছে। বেতন স্কেল: ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। এইচএসসি (HSC) বা সমমান পাস হতে হবে। শর্টহ্যান্ডে গতি প্রতি মিনিটে বাংলায় ৭০ ও ইংরেজিতে ৮০ শব্দ এবং টাইপিংয়ে বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। MS Office, Unicode এবং Basic Database পরিচালনায় দক্ষতা প্রয়োজন। বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।

 

আবেদনের নিয়মাবলি ও ফি প্রদান (Online Application & Fee Payment via parjatan.teletalk.com.bd)

  • আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে parjatan.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে পূরণ করতে হবে।

  • বয়স নির্ধারণের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এসএসসি (SSC) বা সমমান পরীক্ষার সনদপত্র গণ্য হবে।

  • ১ থেকে ৪ নং পদের জন্য আবেদন ফি ২০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ২৩ টাকা, সর্বমোট ২২৩ টাকা।

  • ৫ নং পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, সর্বমোট ১১২ টাকা।

  • অনগ্রসর (Disadvantaged) প্রার্থীদের জন্য সকল পদে ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা, সর্বমোট ৫৬ টাকা।

  • Online আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড মোবাইলের মাধ্যমে SMS করে ফি জমা দিতে হবে।

SMS এর মাধ্যমে ফি জমা দেওয়ার পদ্ধতি (Teletalk SMS Format)

  • প্রথম SMS: PARJATAN User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।

  • দ্বিতীয় SMS: PARJATAN Yes PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।