ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Tourist Police Job Circular 2026) বাংলাদেশ পুলিশের অধীন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে নতুন জনবল নিয়োগের জন্য Tourist Police Job Circular 2026 প্রকাশিত হয়েছে। যোগ্য বাংলাদেশি নাগরিকগণ tphq.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। মোট ০৩টি ক্যাটাগরিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা (Vacancy Breakdown & Eligibility Criteria):
১. স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর (Stenographer cum Computer Operator) – গ্রেড ১৩
- পদ সংখ্যা: ০৭ টি
- বেতন স্কেল: ২৪,০০০ – ৫৮,০০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: MS Office-এ দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং সাঁটলিপিতে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে।
২. কম্পিউটার অপারেটর (Computer Operator) – গ্রেড ১৩
- পদ সংখ্যা: ০২ টি
- বেতন স্কেল: ২৪,০০০ – ৫৮,০০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
৩. ক্যাশিয়ার (Cashier) – গ্রেড ১৬
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা অনুষদের যেকোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: MS Office-এ কাজ করার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit): ০১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদান (Application Process & Fee):
- আবেদনের ওয়েবসাইট: https://tphq.teletalk.com.bd
- আবেদন শুরুর তারিখ: ০১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০ টা
- আবেদন ফি: ১-৩ নং ক্রমিকে বর্ণিত প্রতিটি পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২/- (একশত বারো) টাকা।
- অনলাইনে আবেদন Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।
টেলিটক SMS এর মাধ্যমে ফি দেওয়ার নিয়ম (Teletalk SMS Format):
- ১ম SMS: TPHQ <Space> USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করুন।
- ২য় SMS: TPHQ <Space> YES <Space> PIN লিখে ১৬২২২ নম্বরে Send করুন।