ক্রীড়া পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Directorate of Sports Job Circular 2026) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ ক্রীড়া পরিদপ্তরে নতুন জনবল নিয়োগের জন্য Directorate of Sports Job Circular 2026 প্রকাশিত হয়েছে। যোগ্য বাংলাদেশি নাগরিকগণ ds.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। মোট ০৬টি ক্যাটাগরিতে ৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা (Vacancy Breakdown & Eligibility Criteria):

১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (জেলা ক্রীড়া অফিস) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ০৯ টি

  • বেতন স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

২. ক্যাশিয়ার (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ০২ টি

  • বেতন স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • অন্যান্য যোগ্যতা: কম্পিউটার, ই-মেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।

৩. ড্রাইভার/গাড়িচালক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) – গ্রেড ১৬

  • পদ সংখ্যা: ০২ টি

  • বেতন স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ লাইসেন্স (অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবেন)।

৪. অফিস সহায়ক (ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস) – গ্রেড ২০

  • পদ সংখ্যা: ২৬ টি

  • বেতন স্কেল: ২০,০০০ – ৪৮,৪০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৫. অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) – গ্রেড ২০

  • পদ সংখ্যা: ০৩ টি

  • বেতন স্কেল: ২০,০০০ – ৪৮,৪০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৬. গ্রাউন্ডসম্যান/অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) – গ্রেড ২০

  • পদ সংখ্যা: ০১ টি

  • বেতন স্কেল: ২০,০০০ – ৪৮,৪০০/- টাকা

  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

  • অন্যান্য যোগ্যতা: কোনো ক্রীড়া সংস্থায় সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ০২ (দুই) বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা।

বয়সসীমা (Age Limit): ০১ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদান (Application Process & Fee):

  • আবেদনের ওয়েবসাইট: https://ds.teletalk.com.bd

  • আবেদন শুরুর তারিখ: ০১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা

  • আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০ টা

  • আবেদন ফি:

    • ১-৩ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা।

    • ৪-৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা।

    • অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সকল পদের ফি ৫৬/- টাকা।

  • অনলাইনে আবেদন Submit করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।

টেলিটক SMS এর মাধ্যমে ফি দেওয়ার নিয়ম (Teletalk SMS Format):

  • ১ম SMS: DS <Space> User ID লিখে ১৬২২২ নম্বরে Send করুন।

  • ২য় SMS: DS <Space> YES <Space> PIN লিখে ১৬২২২ নম্বরে Send করুন।