বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Biman Bangladesh Airlines Job Circular 2026) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এ ১৩টি ক্যাটাগরিতে মোট ২৩৩টি শূন্য পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা bbal.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা ০৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন এবং সন্তোষজনকভাবে তা সম্পন্ন হলে চাকুরি স্থায়ী করা হবে।

পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা (Vacancy Breakdown & Eligibility Criteria):

১. সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (Electrical/Mechanical) – গ্রেড ৬ষ্ঠ প্রশাসন

  • পদ সংখ্যা: ০২টি

  • বেতন স্কেল: ২৬,৫০০ – ৫৭,৯৫০/- টাকা

  • যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (Electrical/Electronics বা Mechanical/Industrial & Production)। এসএসসি ও এইচএসসি তে কমপক্ষে জিপিএ ৪.৫।

২. সহঃ ব্যবস্থাপক প্রশিক্ষণ (Operations Technical) – গ্রেড ৬ষ্ঠ প্রশাসন

  • পদ সংখ্যা: ০২টি

  • বেতন স্কেল: ২৬,৫০০ – ৫৭,৯৫০/- টাকা

  • যোগ্যতা: অ্যারোনটিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং (পুরুষ প্রার্থী অগ্রাধিকার)।

৩. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (Passenger/Cargo Sales/Management Development) – গ্রেড ৬ষ্ঠ প্রশাসন

  • পদ সংখ্যা: ০৪টি

  • বেতন স্কেল: ২৬,৫০০ – ৫৭,৯৫০/- টাকা

  • যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/বিজনেস স্টাডিজ/কমার্সে স্নাতকোত্তর।

৪. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (Aerospace) – গ্রেড ৬ষ্ঠ প্রশাসন

  • পদ সংখ্যা: ০৫টি

  • বেতন স্কেল: ২৬,৫০০ – ৫৭,৯৫০/- টাকা

  • যোগ্যতা: মেকানিক্যাল/অ্যারোনটিক্যাল (অ্যারোস্পেস) ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি।

৫. সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (Avionics) – গ্রেড ৬ষ্ঠ প্রশাসন

  • পদ সংখ্যা: ০৪টি

  • বেতন স্কেল: ২৬,৫০০ – ৫৭,৯৫০/- টাকা

  • যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/অ্যারোনটিক্যাল (এভিওনিক্স)-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং।

৬. সহঃ ব্যবস্থাপক লাইব্রেরি – গ্রেড ৬ষ্ঠ প্রশাসন

  • পদ সংখ্যা: ০১টি

  • বেতন স্কেল: ২৬,৫০০ – ৫৭,৯৫০/- টাকা

  • যোগ্যতা: লাইব্রেরি বিজ্ঞানে ৪ বছর মেয়াদী স্নাতক।

৭. সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট – গ্রেড ৪র্থ প্রশাসন

  • পদ সংখ্যা: ০১টি

  • বেতন স্কেল: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা

  • যোগ্যতা: লাইব্রেরি বিজ্ঞানে ৪ বছর মেয়াদী স্নাতক।

৮. টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট – গ্রেড ৪র্থ প্রশাসন

  • পদ সংখ্যা: ০৫টি

  • বেতন স্কেল: ১৫,৯০০ – ৩৮,৪০০/- টাকা

  • যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।

৯. গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট – গ্রেড ৩(২) প্রশাসন

  • পদ সংখ্যা: ১৫৪টি

  • বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০/- টাকা

  • যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং ইংরেজিতে কথা বলায় ও মাইক্রোসফট ওয়ার্ডে পারদর্শী।

১০. প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট – গ্রেড ৩(২) প্রশাসন

  • পদ সংখ্যা: ০২টি

  • বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০/- টাকা

  • যোগ্যতা: এইচএসসি এবং প্রিন্টিং/ফটোকপি মেশিন চালনায় অভিজ্ঞতা।

১১. মেডিকেল টেকনোলজিস্ট – গ্রেড ৩(২) প্রশাসন

  • পদ সংখ্যা: ০১টি

  • বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০/- টাকা

  • যোগ্যতা: মেডিকেল টেকনোলজি (ল্যাব)-এ ৩ বছরের ডিপ্লোমা।

১২. এয়ারক্রাফট মেকানিক (Line and Base Maintenance) – গ্রেড ৩ টেক

  • পদ সংখ্যা: ৫০টি

  • বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০/- টাকা

  • যোগ্যতা: CAAB/EASA Part 147 অনুমোদিত B1.1 বা B2 কোর্স সম্পন্ন এবং বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি।

১৩. জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট – গ্রেড ৩(১) প্রশাসন

  • পদ সংখ্যা: ০৩টি

  • বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা

  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (বিজ্ঞানে অগ্রাধিকার)।

বয়সসীমা (Age Limit): ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর (৭ নং পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর) হতে হবে।

অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদান (Application Fee & Process):

  • আবেদনের ওয়েবসাইট: http://bbal.teletalk.com.bd

  • আবেদন শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা

  • আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা

  • আবেদন ফি:

    • ১ থেকে ৬ নং পদের জন্য: ৬৬৯/- টাকা

    • ৭ থেকে ৮ নং পদের জন্য: ৫৫৮/- টাকা

    • ৯ থেকে ১২ নং পদের জন্য: ৩৩৫/- টাকা

    • ১৩ নং পদের জন্য: ২২৩/- টাকা

  • আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।

টেলিটক SMS এর মাধ্যমে ফি দেওয়ার নিয়ম (Teletalk SMS Format):

  • ১ম SMS: BBAL12 <Space> User ID লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন।

  • ২য় SMS: BBAL12 <Space> Yes <Space> PIN লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করুন।