কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Taxes Zone 4 Dhaka Job Circular 2026) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকায় ১৩ থেকে ২০ গ্রেডের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা tax4.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। মোট ০৬টি ক্যাটাগরিতে ৪৯ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা (Vacancy Breakdown & Eligibility Criteria):
১. প্রধান সহকারী (Head Assistant) – গ্রেড ১৩
- পদ সংখ্যা: ০৮ টি
- বেতন স্কেল: ২৪,০০০ – ৫৮,০০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে-কোনো বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স চালনায় দক্ষতা।
২. উচ্চমান সহকারী (Upper Division Assistant) – গ্রেড ১৪
- পদ সংখ্যা: ০৫ টি
- বেতন স্কেল: ২৩,৫০০ – ৫৬,৮০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি এবং ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল চালনায় দক্ষতা।
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (Steno Typist cum Computer Operator) – গ্রেড ১৪
- পদ সংখ্যা: ১৪ টি
- বেতন স্কেল: ২৩,৫০০ – ৫৬,৮০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং টাইপিংয়ে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant cum Computer Typist) – গ্রেড ১৬
- পদ সংখ্যা: ১১ টি
- বেতন স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
৫. গাড়ি চালক (Driver) – গ্রেড ১৬
- পদ সংখ্যা: ০১ টি
- বেতন স্কেল: ২১,৯০০ – ৫২,৯০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- অন্যান্য যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৬. অফিস সহায়ক (Office Support Staff) – গ্রেড ২০
- পদ সংখ্যা: ১০ টি
- বেতন স্কেল: ২০,০০০ – ৪৮,৪০০/- টাকা
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়সসীমা (Age Limit): ০১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদান (Application Process & Fee):
- আবেদনের ওয়েবসাইট: https://tax4.teletalk.com.bd
- আবেদন শুরুর তারিখ: ০৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা
- আবেদন ফি:
- ১ হতে ৫ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা।
- ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা।
- অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ক্ষেত্রে সকল পদের ফি ৫৬/- টাকা।
- অনলাইনে আবেদন Submit করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে ফি জমা দিতে হবে।
টেলিটক SMS এর মাধ্যমে ফি দেওয়ার নিয়ম (Teletalk SMS Format):
- ১ম SMS: TAX4 <Space> USER ID লিখে ১৬২২২ নম্বরে Send করুন।
- ২য় SMS: TAX4 <Space> YES <Space> PIN লিখে ১৬২২২ নম্বরে Send করুন।