কর অঞ্চল-২, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Taxes Zone 2 Job Circular 2026)
অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখা, ঢাকা-এর স্মারক অনুযায়ী কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, ঢাকায় সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী অধিবাসীদের থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
সংক্ষিপ্ত তথ্য:
- প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-২, ঢাকা
- পদের সংখ্যা: ০৭টি ক্যাটাগরিতে মোট ৪২টি পদ
- আবেদনের মাধ্যম: অনলাইন (http://tax2.teletalk.com.bd)
- আবেদন শুরুর তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
- আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা
- আবেদন ফি: ১১২/- টাকা এবং ৫৬/- টাকা (পদ ও ক্যাটাগরি ভেদে)
পদভিত্তিক বিবরণ ও যোগ্যতা:
১. কম্পিউটার অপারেটর
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০ - ৫৮,০০০/-)
- পদ সংখ্যা: ০৫টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
২. প্রধান সহকারী
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০ - ৫৮,০০০/-)
- পদ সংখ্যা: ০৮টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স চালনার দক্ষতা থাকতে হবে।
৩. উচ্চমান সহকারী
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০ - ৫৬,৮০০/-)
- পদ সংখ্যা: ০১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ এবং কম্পিউটার চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০ - ৫৬,৮০০/-)
- পদ সংখ্যা: ১৪টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; টাইপিং গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।
৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০ - ৫২,৯০০/-)
- পদ সংখ্যা: ০৩টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি/সমমান পাস। টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
৬. গাড়ি চালক
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০ - ৫২,৯০০/-)
- পদ সংখ্যা: ০২টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৭. অফিস সহায়ক
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০ - ৪৮,৪০০/-)
- পদ সংখ্যা: ০৯টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের শর্তাবলী:
- বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
- জেলা কোটা: শুধুমাত্র ঢাকা মহানগর ও ঢাকা জেলা-র স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।
- অনলাইন আবেদন লিংকের সময়সূচি:
- আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা)
- আবেদন শেষ: ১৮ অক্টোবর ২০২৬ (বিকাল ৫:০০ টা)
- ফি জমা দেওয়ার সময়সীমা সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত।
আবেদন করার পদ্ধতি ও পরীক্ষা ফি:
১. অনলাইন আবেদন: প্রার্থীরা http://tax2.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে পারবেন। ২. ছবি ও স্বাক্ষর: ছবির সাইজ ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100 KB) এবং স্বাক্ষরের সাইজ ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ 60 KB) আপলোড করতে হবে। ৩. ফি প্রদান:
- ক্রমিক ১ থেকে ৬ পর্যন্ত পদ: পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা।
- ক্রমিক ৭ (অফিস সহায়ক) পদ: পরীক্ষার ফি ৫০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা।
- (অনগ্রসর/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল পদের জন্য মোট ৫৬/- টাকা)।
SMS এর মাধ্যমে ফি দেওয়ার পদ্ধতি:
- ১ম SMS: TAX2 <Space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
(উদাহরণ: TAX2 ABCDEF)
- ২য় SMS: TAX2 <Space> Yes <Space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
(উদাহরণ: TAX2 Yes 12345678)
গুরুত্বপূর্ণ লিংকসমূহ:
- অনলাইন আবেদনের লিংক: http://tax2.teletalk.com.bd
- অফিসিয়াল ওয়েবসাইট: www.taxeszone2dhaka.gov.bd