RDA Job Circular 2026 (রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ)

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) তাদের ১৮টি শূন্যপদ পূরণের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (RDA)।

  • মোট পদ সংখ্যা: ১২টি ক্যাটাগরিতে মোট ১৮টি পদ।

  • আবেদনের ওয়েবসাইট: https://rdarajshahi.teletalk.com.bd।

  • অনলাইন আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ১০.০০ টা।

  • অনলাইন আবেদন শেষ: ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, বিকাল ৪.০০ টা।

  • বিশেষ দ্রষ্টব্য: গত ০৭/১১/২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রম

পদের নাম

গ্রেড

পদ সংখ্যা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

০১

ক্যাশিয়ার

১৪

০১টি

স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।

০২

ড্রাফটসম্যান

১৫

০২টি

এইচএসসি (২য় বিভাগ) এবং ২ বছর মেয়াদী সিভিল ড্রাফটিং সার্টিফিকেট।

০৩

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

১৬

০২টি

এইচএসসি পাস; মুদ্রাক্ষরে বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি।

০৪

হিসাব সহকারী

১৬

০১টি

বাণিজ্যে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস।

০৫

সার্ভেয়ার

১৬

০৩টি

এসএসসি পাস এবং ২ বছর মেয়াদী সার্ভে সার্টিফিকেট।

০৬

গাড়ী চালক (ভারী)

১৫

০১টি

অষ্টম শ্রেণী পাস, ভারী ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।

০৭

গাড়ী চালক (হালকা)

১৬

০১টি

অষ্টম শ্রেণী পাস, হালকা ড্রাইভিং লাইসেন্স ও ৩ বছরের অভিজ্ঞতা।

০৮

ইলেকট্রিশিয়ান

১৮

০১টি

এসএসসি পাস এবং ইলেকট্রিক্যাল ট্রেড সার্টিফিকেট।

০৯

ফটোকপি অপারেটর

১৮

০১টি

এসএসসি বা সমমানের সার্টিফিকেট।

১০

চেইনম্যান

২০

০২টি

অষ্টম শ্রেণী পাস (অভিজ্ঞদের অগ্রাধিকার)।

১১

অফিস সহায়ক

২০

০২টি

অষ্টম শ্রেণী পাস (অভিজ্ঞদের অগ্রাধিকার)।

১২

নিরাপত্তা প্রহরী

২০

০১টি

অষ্টম শ্রেণী পাস (অভিজ্ঞদের অগ্রাধিকার)।

আবেদনের শর্তাবলী ও ফি প্রদান

  • বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

  • ছবি ও স্বাক্ষর: অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ 100KB) এবং স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ 60KB) স্ক্যান করে আপলোড করতে হবে।

  • আবেদন ফি (টেলিটক প্রিপেইডের মাধ্যমে):

    • ক্রমিক ০১-০৭ নম্বর পদের জন্য: ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২/- টাকা।

    • ক্রমিক ০৮-১২ নম্বর পদের জন্য: ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬/- টাকা।

    • বিশেষ নোট: সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ফি ৫৬/- টাকা।

  • ফি জমার নিয়ম: আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

    • ১ম SMS: RDARAJSHAHI <space> USER ID লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

    • ২য় SMS: RDARAJSHAHI <space> YES <space> PIN লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

 

আবেদনের ওয়েবসাইট: https://rdarajshahi.teletalk.com.bd