MOWCA Job Circular 2026 (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ)

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে।

সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

  • পদের সংখ্যা: ০৩টি ক্যাটাগরিতে মোট ১৬টি পদ

  • আবেদনের মাধ্যম: অনলাইন (https://mowca.teletalk.com.bd)

  • আবেদন শুরুর তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ০৯:০০ টা

  • আবেদনের শেষ তারিখ: ১৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ০৬:০০ টা

  • আবেদন ফি: ১১২/- টাকা এবং ৫৬/- টাকা (পদ অনুযায়ী)

পদভিত্তিক বিবরণ ও যোগ্যতা

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০ - ৫৮,০০০/-)

  • পদ সংখ্যা: ০৪টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ এ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০ - ৫২,৯০০/-)

  • পদ সংখ্যা: ০৪টি

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

৩. অফিস সহায়ক

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০ - ৪৮,৪০০/-)

  • পদ সংখ্যা: ০৮টি

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের শর্তাবলী

  1. বয়সসীমা: ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক ১ ও ২ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

  2. একাধিক পদ: একই দিন ও সময়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকায় প্রার্থীদের একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে।

  3. সনদ প্রদর্শন: মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে।

আবেদন করার পদ্ধতি ও পরীক্ষা ফি

১. অনলাইন আবেদন: https://mowca.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে হবে। ২. ছবি ও স্বাক্ষর: ছবির সাইজ ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ 100KB) এবং স্বাক্ষরের সাইজ ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ 60KB) আপলোড করতে হবে। ৩. ফি প্রদান:

  • ক্রমিক ১ ও ২ নং পদ: পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা।

  • ক্রমিক ৩ নং পদ: পরীক্ষার ফি ও সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা।

  • (সকল গ্রেডের অনগ্রসর/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ফি ৫৬/- টাকা)।

SMS এর মাধ্যমে ফি দেওয়ার পদ্ধতি:

আবেদনপত্র সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে ফি জমা দিতে হবে:

  • ১ম SMS: MOWCA <Space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

  • ২য় SMS: MOWCA <Space> YES <Space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

অনলাইন আবেদন: https://mowca.teletalk.com.bd