জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DC Nilphamari Job Circular 2026)

জনপ্রশাসন মন্ত্রণালয়-এর ছাড়পত্রের আলোকেই জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সাধারণ প্রশাসনের অধীনস্থ অফিসসমূহে (সার্কিট হাউসহ) লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নীলফামারী জেলার স্থায়ী অধিবাসীদের থেকে অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা হচ্ছে।

সংক্ষিপ্ত তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী

  • পদের সংখ্যা: ০৩টি ক্যাটাগরিতে মোট ১২টি পদ

  • আবেদনের মাধ্যম: অনলাইন (https://dcnilphamari.teletalk.com.bd)

  • আবেদন শুরুর তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা

  • আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা

  • আবেদন ফি: সর্বমোট ৫৬/- টাকা (সকল পদের জন্য)

পদভিত্তিক বিবরণ ও যোগ্যতা:

১. অফিস সহায়ক

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ - ২০,০১০/-)

  • পদ সংখ্যা: ০৪টি

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২. নিরাপত্তা প্রহরী

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ - ২০,০১০/-)

  • পদ সংখ্যা: ০৪টি

  • শিক্ষাগত যোগ্যতা ও শর্ত: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৩. পরিচ্ছন্নতা কর্মী

  • গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০ - ২০,০১০/-)

  • পদ সংখ্যা: ০৪টি

  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিউর স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের শর্তাবলী:

  1. বয়সসীমা: ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

  2. জেলা কোটা: শুধুমাত্র নীলফামারী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন।

  3. আবেদনের সময়সূচি:

  • আবেদন শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০:০০ টা)

  • আবেদন শেষ: ২৬ অক্টোবর ২০২৬ (বিকাল ৫:০০ টা)

  • ফি জমা দেওয়ার সময়সীমা সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত।

আবেদন করার পদ্ধতি ও পরীক্ষা ফি:

১. অনলাইন আবেদন: https://dcnilphamari.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন ফরম পূরণ করতে পারবেন। ২. ছবি ও স্বাক্ষর: ছবির সাইজ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ ৩০০×৮০ পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে। ৩. পরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬/- টাকাসহ সর্বমোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।

SMS এর মাধ্যমে ফি দেওয়ার পদ্ধতি:

  • ১ম SMS: DCNIL <Space> User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

(উদাহরণ: DCNIL ABCDEF)

  • ২য় SMS: DCNIL <Space> Yes <Space> PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।

(উদাহরণ: DCNIL Yes 12345678)

গুরুত্বপূর্ণ লিংকসমূহ: