
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।
Prison Directorate Job Circular 2026 – Overview
Post Name and Number of Vacancies:
- মোট শূণ্য পদ সংখ্যাঃ ৪৭২ টি
- সর্বনিন্ম যোগ্যতাঃ এস এস সি সমমান / মাধ্যমিক
- আবেদন শুরুর তারিখঃ ০৯/০৪/২০২৬
- আবেদন শেষের তারিখঃ ৩০/০৪/২০২৬
📋 পদের বিবরণ ও বেতন স্কেল
| পদের নাম | পদের সংখ্যা | বেতন স্কেল ও গ্রেড (জাতীয় বেতন স্কেল ২০১৫) |
| 👮♂️ কারারক্ষী | ৪৫০ (চারশত পঞ্চাশ) টি | ৯,০০০ – ২১,৮০০/- (গ্রেড-১৭) |
| 👮♀️ মহিলা কারারক্ষী | ২২ (বাইশ) টি | ৯,০০০ – ২১,৮০০/- (গ্রেড-১৭) |
🎯 আবেদনের যোগ্যতা
- 🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
- 👤 বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে ।
- 📅 বয়স সীমা: ০১.০৪.২০২৬ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে । বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
📏 শারীরিক যোগ্যতা
🧍♂️ ১. পুরুষ কারারক্ষী:
- ⬆️ উচ্চতা: অন্যূন ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ।
- 🫁 বুকের মাপ: অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার (২ ফুট ৮ ইঞ্চি) ।
- ⚖️ ওজন: পুরুষ অন্যূন ৫২ কেজি ।
🧍♀️ ২. মহিলা কারারক্ষী:
- ⬆️ উচ্চতা: অন্যূন ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি) ।
- 🫁 বুকের মাপ: মহিলা অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার (২ ফুট ৬.২৪ ইঞ্চি) ।
- ⚖️ ওজন: মহিলা অন্যূন ৪৫কেজি ।
💻 আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
🌐 পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি https://prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ।
- 🟢 আবেদন শুরুর তারিখ: ০৯.০৪.২০২৬; সকাল ১০:০০ ঘটিকা ।
- 🔴 আবেদনের শেষ তারিখ: ৩০.০৪.২০২৬; বিকাল ০৫:০০ ঘটিকা ।
- 💰 আবেদন ফি: Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা, Teletalk চার্জ বাবদ ৬/- (ভ্যাটসহ) টাকা মোট ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন ।
🏃♂️ নির্বাচনী পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র
নিয়োগের জন্য প্রার্থীদের কয়েকটি ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে:
- 🏃♂️ প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা (দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং) ।
- 📝 লিখিত (MCQ) পরীক্ষা ।
- 🗣️ মৌখিক পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ।
📂 মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
- 📜 সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদ বা প্রমাণপত্রের মূলকপি ।
- 🆔 জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ ।
- 🏛️ পৌরসভার মেয়র/ কাউন্সিলর/ ইউপি চেয়ারম্যান/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ ও অবিবাহিত সনদ ।
- 🖨️ পূরণকৃত Application Form এর প্রিন্টেড কপি ।
- 🔖 অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ।
📌 বিশেষ নির্দেশনা
- 🇧🇩 প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি/ স্লিপ থাকতে হবে ।
- ❌ প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভূয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বা নিয়োগাদেশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
- ℹ️ এ নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যেকোন পরিবর্তন/ সংশোধন (যদি থাকে) কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.prison.gov.bd) পাওয়া যাবে ।
⚠️ সতর্কতা: কারা অধিদপ্তরের চাকরিতে নিয়োগ লাভের ক্ষেত্রে কোন প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই । এ ধরনের যে কোন প্রচেষ্টা প্রার্থীর ব্যক্তিগত অযোগ্যতা হিসেবে গণ্য হবে ।
Prison Directorate Authorized Job Circular PDF:
Skip to PDF contentImportant Instructions for Applicants:
📞 Job Application Help দরকার? এখনই যোগাযোগ করুন 01752230080 (whatsapp)
যদি কোনো চাকরির আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েন—
সময় নষ্ট না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।
Contact Us:
