RRF Rajshahi Job Circular 2026 | আরআরএফ রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি – latestjobcircular

সর্বনিন্ম যোগ্যতাঃ এইচ এস সি সমমান/উচ্চ মাধ্যমিক, আবেদন শুরুর তারিখঃ ১২/০৪/২০২৬....

RRF Rajshahi Job Circular 2026 – Overview

Post Name and Number of Vacancies:

  • মোট শূণ্য পদ সংখ্যাঃ ০৩ টি
  • সর্বনিন্ম যোগ্যতাঃ এইচ এস সি সমমান/উচ্চ মাধ্যমিক
  • আবেদন শুরুর তারিখঃ ১২/০৪/২০২৬
  • আবেদন শেষের তারিখঃ ১১/০৫/২০২৬

বাংলাদেশ পুলিশের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) এর কার্যালয়, আরআরএফ, রাজশাহী সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শূন্যপদ পূরণের জন্য অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা Teletalk এর নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন । পদের বিস্তারিত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, এবং আবেদনের নিয়মাবলী নিচে দেওয়া হলো:

📋 পদের বিস্তারিত বিবরণ

পদের নামপদ সংখ্যাবেতন স্কেল ও গ্রেডশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ০৩ (তিন) টি গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০ টাকা) (জাতীয় বেতন স্কেল, ২০১৫) ক) এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
খ) কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং-এ প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি সম্পন্ন হতে হবে

📌 আবেদনের সাধারণ শর্তাবলী

  • নাগরিকত্ব ও জেলা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
  • বয়সসীমা: ১২/০৪/২০২৬খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে । বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয় ।
  • চাকরিরত প্রার্থী: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে ।

📅 আবেদনের সময়সূচী

  • অনলাইনে আবেদন শুরুর তারিখ ও সময়: ১২ এপ্রিল ২০২৬ খ্রি., সকাল ১০:০০ ঘটিকা ।
  • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ মে ২০২৬ খ্রি., বিকাল ০৫:০০ ঘটিকা ।

💻 অনলাইনে আবেদন করার নিয়মাবলী

১. পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ https://rrfraj.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করবেন । ২. Online আবেদন পত্রে প্রার্থীর রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel, সর্বোচ্চ 100 KB) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel, সর্বোচ্চ 60 KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে । ৩. আবেদনপত্র Submit করার পর কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে । নির্ভুলভাবে পূরণকৃত Applicant’s Copy ডাউনলোড করে রঙ্গিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে

📱 আবেদন ফি ও SMS প্রেরণের নিয়মাবলী

Applicant’s Copy-তে প্রাপ্ত User ID ব্যবহার করে যেকোনো Teletalk pre-paid মোবাইল নম্বর থেকে ০২ (দুই) টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে

  • সাধারণ প্রার্থীদের জন্য ফি: ১০০/- (পরীক্ষার ফি) + ১২/- (টেলিটক সার্ভিস চার্জ) = ১১২/- টাকা
  • ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি: ৫০/- (পরীক্ষার ফি) + ০৬/- (টেলিটক সার্ভিস চার্জ) = ৫৬/- টাকা
  • আবেদনপত্র Submit-এর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে

SMS ফরম্যাট:

  • প্রথম SMS: RRFRAJ <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে । (উদাহরণ: RRFRAJ ABCDEF)
  • দ্বিতীয় SMS: RRFRAJ <space> Yes <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে । (উদাহরণ: RRFRAJ Yes 12345678)

📄 মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র

লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় Online-এ দাখিলকৃত Application Form এর প্রিন্ট কপিসহ নিম্নোক্ত দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে:

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ।
  • জাতীয় পরিচয়পত্র ও কম্পিউটার প্রশিক্ষণ সনদ ।
  • ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদপত্র ।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি রঙিন ছবি ।
  • মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ ।

🔗 গুরুত্বপূর্ণ লিংকসমূহ

BASB Authorized Job Circular:

Skip to PDF content

Important Instructions for Applicants:

📞 Job Application Help দরকার? এখনই যোগাযোগ করুন

যদি কোনো চাকরির আবেদন করতে গিয়ে সমস্যায় পড়েন—
সময় নষ্ট না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন।

Contact Us:

Share on...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *